পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেটে সড়ক অবরোধের মধ্য দিয়ে হরতাল চলছে

বাংলার খবর২৪.কম index12_55737: জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দলটির ডাকা প্রথম দফার হরতাল সিলেটে সড়ক অবরোধ ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে শুরু হয়েছে।

হরতালে নাশকতা মোকাবেলায় নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দিচ্ছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতাল শুরু হওয়ার আধাঘণ্টা পরই জামায়াত-শিবিরের কেয়েকজন নেতাকর্মী নগরীর দরগা গেইট এলাকায় একটি ঝটিকা মিছিল নিয়ে বের হয়। তবে পুলিশ আসার আগেই তারা মিছিল শেষ করে।

জামায়াত নেতা উবায়েদ উল্লাহ শাহীনের নেতৃত্বে সকাল ৯টার দিকে শহরতলী টুকেরবাজার ত্রিমুখী এলাকায় রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল ও সমাবেশ করে।

এসময় জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দরগা গেইট ও টুকেরবাজার ছাড়া নগরীর কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

নগরী ঘুরে দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছাড়াও ছোট ছোট গলির মুখেও পুলিশের অবস্থান। এছাড়াও হরতালে নাশকতা ঠেকাতে নগরীর প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নগরজুড়ে টহল জোরদার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেটে সড়ক অবরোধের মধ্য দিয়ে হরতাল চলছে

আপডেট টাইম : ০৬:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪