অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৪:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩২৭ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৫ ও ১৬ সেপ্টেম্বর এসব অভিযান পরিচালনা করা হয়।

১৫ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে ৬১ বিজিবির অধীন ঝালংগী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোটরসাইকেলের বিভিন্ন পার্টস ও মালামাল আটক করা হয়।

অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে পূর্ব সারডুবি বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বুড়া সারডুবি এলাকায় এবং ভোর ৩টা ৩০ মিনিটে সিংগীমারী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাড়াইপাড়া এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় মোট ৩৭০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,আটক করা ভারতীয় মোটরসাইকেল পার্টস ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

৬১ বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

আপডেট টাইম : ০৪:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬