পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

টেংরাটিলায় গ্যাস উদগিরণ বাড়ছে: আতঙ্কে এলাকাবাসী

বাংলার খবর২৪.কম images_56217: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামে অবস্থিত পরিত্যক্ত টেংরাটিলা গ্যাসফিল্ডের আশপাশ দিয়ে প্রতিনিয়ত গ্যাস উদগিরণ বৃদ্ধি পাচ্ছে। গ্যাসফিল্ডের আশপাশ এলাকাসহ টেংরাটিলা গ্রামের পুকুর, জমি, বিভিন্ন সড়ক এমনকি বসতঘরের ফাটল দিয়ে গ্যাস বেরোনোর ফলে আবার নতুন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ।

স্থানীয়রা জানান, ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যা থেকে পরিত্যক্ত এই গ্যাসফিল্ডের আশপাশ দিয়ে প্রথমে একটু একটু করে গ্যাস উদগিরণ হলেও ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া গ্যাসফিল্ডের নিরাপত্তারক্ষীরা বিষয়টি নাইকো’র উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।

স্থানীয় টেংরাটিলা গ্রামের মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করে গ্যাসফিল্ডে বিকট শব্দ হয়। এরপর থেকে গ্যাসফিল্ডের আশপাশ এলাকাসহ টেংরাটিলা গ্রামের পুকুর, জমি, বিভিন্ন সড়ক এমনকি বসতঘরের ফাটল দিয়ে বুদ বুদ করে গ্যাস উদগিরণ বেড়েই চলছে।

সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মাস্টার ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমরা বিষয়টি নাইকো’র ঢাকা অফিস সংশ্লিষ্টদের জানিয়েছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলে তারা জানিয়েছেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

টেংরাটিলা ও আশপাশের গ্রামবাসীর জানমালের নিরাপত্তায় সরকার দ্রুত এগিয়ে আসবে এমন আশায় প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত, ২০০৫ সালের ৭ জানুয়ারি ও একই বছরের ২৪ জুন দুই দফা বিস্ফোরণের ফলে গ্যাসফিল্ডের প্রোডাকশন কুপের রিগ ভেঙে বিকট আওয়াজে ভয়াবহ কম্পনসহ আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ৫২ বিসিক গ্যাসের রিজার্ভ ধ্বংস হয়েছিল। এছাড়া টেংরাটিলাসহ আশপাশের আজবপুর, গিরিশপুর, কৈয়াজুরি ও শান্তিপুরের মানুষের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্তসহ পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল টেংরাটিলায়।

নাইকো কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে নামকাওয়াস্তে ক্ষতিপূরণ দিয়ে মামলা জটিলতার কারণে গ্যাসফিল্ডের সকল যন্ত্রপাতি সরিয়ে নেয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

টেংরাটিলায় গ্যাস উদগিরণ বাড়ছে: আতঙ্কে এলাকাবাসী

আপডেট টাইম : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪