পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জেএসসি’র দু’দিন আগেই শ্বশুর বাড়িতে আসমা

বাংলার খবর২৪.কম index_56278: সকল বাধাকে উপেক্ষা করে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আসমা আক্তারের (১৩) বিয়ে হয়েছে। জেএসসি পরীক্ষার দু’দিন আগেই এই কিশোরীকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এক সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরেও জেএসসি পরীক্ষার্থীর এ বাল্য বিবাহ ঠেকানো যায়নি।

অথচ আর মাত্র দু’দিন পরেই জেএসসি পরীক্ষা এই কিশোরীর। এখন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি না তাতেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান দুলাল ফরাজী কিশোরীকে বিয়ে দেবার কথা স্বীকার করে জানান, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরীর বাবাকে বিয়েটি বন্ধ করার পরামর্শ দেন।

তখন কিশোরীর বাবা বিয়ে বন্ধের মিথ্যে আশ্বাস দিলেও পরে চেয়ারম্যানের সাথে প্রতারণা করে মেয়েটিকে বিয়ে দেন তার বাবা।

চেয়ারম্যান তার বাড়ি থেকে চলে আসার পরই বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের শাহজাহানের কিশোর পুত্র খোকনের (১৭) সাথে আসমার বিয়ে দেন। বিয়ের পর রাতেই আনুষ্ঠানিকভাবে আসমাকে তার শ্বশুরবাড়ি পাঠানো হয়।

বিয়ে প্রসঙ্গে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন বিয়েটি বন্ধ হয়েছে।

তাই তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেননি। তিনি আরো জানান, যারা বিয়ে পড়িয়েছেন তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেএসসি’র দু’দিন আগেই শ্বশুর বাড়িতে আসমা

আপডেট টাইম : ০৩:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪