পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রথম টেস্টের ভুলগুলোর উপর গুরুত্ব দিচ্ছি: শামছুর রহমান

বাংলার খবর২৪.কম : kopa samsu_56385 তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথমটিতে মাত্র তিন দিনে জিতলেও দলের পারফরম্যান্স ভালো ছিলোনা স্বাগতিক বাংলাদেশের।এদিকে জয়ের জন্য মাত্র ১০১ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শূন্য রানে তিনটি এক পর্যায়ে মাত্র ৬২ রানে ছয়টি উইকেট হারিয়ে ফেললে টাইগারদের জয় নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত জয় পেলেও পুরো ম্যাচেই স্বাগতিকদের ছন্নছাড়া ব্যাটিং লক্ষ্য করা গেছে। তাই দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এই ভুল গুলো শুধরাতেই বেশি সময় ব্যায় করছে মুশফিকরা-এমনটিই জানিয়েছে ওপেনিং ব্যাটসম্যান শামছুর রহমান শুভ।

শুক্রবার শেখ আবু নাসের স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে এমন কথা বলেন শামছুর রহমান।

তিনি বলেন, ‘প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নেয়ার উপরই আমরা মূলত বেশি গুরুত্ব দিচ্ছি। তবে জয়ের ধারাবাহিকতাও ঠিক রাখতে চাই। আগের টেস্ট তিন দিনে জিতলেও আমাদের বেশ কিছু ভুল-ক্রটি ছিলো। সেগুলো শুধরেই খুলনায় মাঠে নামতে চাই আমরা। বিশেষ করে, ঢাকায় আমাদের ব্যাটসম্যানরা অনেকেই রান পাননি। এখানে চেষ্টা করবো সেই অপূর্ণতা কাটিয়ে উঠতে’।

তিনি আরও বলেন, ‘শুধু জিতার লক্ষই থাকছে না, আমরা চাই আরও ভালো ক্রিকেট খেলতে। বিশেষ করে আইসিসি র‌্যাকিংয়ে উন্নতি করার বিষয়টিও আমাদের মাথায় থাকছে এই টেস্টে’।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রথম টেস্টের ভুলগুলোর উপর গুরুত্ব দিচ্ছি: শামছুর রহমান

আপডেট টাইম : ০৩:৩৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪