পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি : স্টুডিও মালিক আটক

বাংলার খবর২৪.কমindex_56780 : ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ‘রঞ্জু ডিজিটাল স্টুডিও’ থেকে বিপুল পরিমাণ ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পর্নো সিডিসহ মালিক রঞ্জু আহমেদ (২০)কে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে রঞ্জু আহমেদকে আটক করা হয়। তিনি ওই স্টুডিও’র মালিক। এ সময় স্টুডিও থেকে একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর কুদরত-ই-খুদা জানান, অবৈধভাবে ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে জেলা শহরের চাকলা পাড়ার রঞ্জু ডিজিটাল স্টুডিওতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্টুডিও থেকে বিপুল পরিমাণ ভুয়া জাতীয় পরিচয় পত্র, পর্নো সিডি, একটি কম্পিউটার, একটি প্রিন্টার জব্দ করাসহ স্টুডিও’র মালিক রঞ্জু আহমেদকে আটক করা হয়।

পর্নো সিডি রাখার অভিযোগে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে আদালত এবং ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরির অপরাধে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, এই জায়গা থেকে ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে মোবাইলে সিম কার্ড উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করা হতো।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ। র‌্যাবের অতিরিক্ত কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি : স্টুডিও মালিক আটক

আপডেট টাইম : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪