পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেটে শিবিরকর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ

বাংলার খবর২৪.কম index_56812: সিলেটে শিবিরের এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। এছাড়া শিবির নিয়ন্ত্রিত মেসসহ একটি ফার্মেসি ভাঙচুর করে তারা। হামলার সময় গুলির শব্দ শোনা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট নগরীর বালুচরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বালুচরস্থ এমসি কলেজ ছাত্রাবাসের পাশে ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী মিলে আড্ডা দিচ্ছিলেন। এসময় ওই রাস্তা দিয়ে তিনটি মোটর সাইকেলে ৯ জন শিবিরকর্মী হরতালের সমর্থনে স্লোগান দিয়ে যাচ্ছিলেন।

এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন পানির ট্যাংকির কাছে আসার পর ছাত্রলীগ নেতা কর্মীরা শিবির কর্মীদের উপর হামলা চালায়। এসময় এক শিবিরকর্মী মোটর সাইকেল থেকে পড়ে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে কুপিয়ে আহত করে।

পরে শাহপরাণ থানা পুলিশ এসে ওই শিবিরকর্মীকে উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে, পুলিশ আহত শিবিরকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ছাত্রলীগ নেতা কর্মীরা মিছিল বের করে। তারা মিছিল নিয়ে বালুচরস্থ রিফাত কমপ্লেক্স ও পার্শ্ববর্তী একটি ফার্মেসিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

রিফাত কমপ্লেক্সের মালিক এক জামাত নেতা। তার বাসায় শিবির নেতা কর্মীরা মেস করে থাকে বলে জানা গেছে। হামলার সময় চার রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।

শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মিছিল বের করার সময় শিবিরের এক কর্মীকে ছাত্রলীগ মারধর করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেটে শিবিরকর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ

আপডেট টাইম : ০১:৫৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪