পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শচিনের রেকর্ড ভাঙতে পারেন সাঙ্গাকারা

বাংলার খবর২৪.কম, ঢাকা :image_105455_0 দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে প্রায় সিংহভাগ রেকর্ডই দখলে রেখেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন রমেশ টেন্ডুলকার। তার সমসাময়িকরা তো বটেই, আগামী প্রজন্মের কোনো ক্রিকেটার সেই রেকর্ড ভাঙতে পারবেন কি না তা ভবিষ্যতই বলবে৷

তবে মাস্টার-ব্লাস্টারের অসংখ্য রেকর্ডের মধ্যে একটির খুব কাছাকাছি রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৯৬টি হাফ-সেঞ্চুরির রেকর্ড রয়েছে শচিনের দখলে৷ সাঙ্গাকারা এখনও পর্যন্ত করেছেন ৮৭টি হাফে-সেঞ্চুরি। বৃহস্প্রতিবার মোতেরায় ভারতের বিরুদ্ধে অর্ধ-শতরান করার পর এই সংখ্যায় পৌঁছেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটসম্যান৷

তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকে৷ শচিন এবং ক্যালিস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ সাঙ্গাকারা এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন৷ শচিনের ৯৬টি হাফ সেঞ্চুরি থেকে আরো নয় কদম দূরে রয়েছেন সাঙ্গাকারা৷ ফলে আগামী দিনে শচিনের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন সাঙ্গাকারা, এমনটা অনেকেই মনে করছেন। সূত্র: ওয়েবসাইট

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শচিনের রেকর্ড ভাঙতে পারেন সাঙ্গাকারা

আপডেট টাইম : ০৪:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪