অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রথম ইনিংসে রানের পাহাড় গড়লো পাকিস্তান

বাংলার খবর২৪.কমsports_57533, ঢাকা: সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আবু টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে স্বাগতিক পাকিস্তান।

আহমেদ শেহজাদ-ইউনুস খান-মিসবাহ উল-হকের সেঞ্চুরিতে মাত্র ৩টি উইকেট হারিয়ে ৫৬৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে দশ উইকেট হাতে রেখে এখনো ৫৫১ রানে পিছিয়ে ব্রেন্ডন ম্যাককালামের দল।

প্রথম ইনিংসে পাকিস্তানের পক্ষে ওপেনার আহমেদ শেহজাদ ৩৭১ বল মোকাবিলা করে ১৭টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ১৭৬ রান করেন। ক্যারিয়ারের সেরা সময় কাটানো ইউনুস খান ১৪১ বল খেলে ১০টি চারের সাহায্যে অপরাজিত ১০০ রানে অপরাজিত ছিলেন।

অধিনায়ক মিসবাহ-উল-হক ১৬২ বল খেলে ৯টি চার ও একটি ছক্কায় ১০২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার মোহাম্মদ হাফিজ ৯৬ এবং ওয়ান ডাউনে নামা আজহার আলী ৮৭ রান করেছেন।

নিউজিল্যান্ডের পক্ষে করি এন্ডারসন দুটি উইকেট দখল করেন। ইশ শোধী নিয়েছেন একটি উইকেট।

এর আগে রোববার প্রথম দিনের সংগ্রহ ১ উইকেটে ২৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান আহমেদ শেহজাদ (১২৬) ও আজহার আলী (৪৬)। দ্বিতীয় দিনের শুরু থেকেই দারুণ ব্যাটিং করে দলকে বিশাল সংগ্রহ এনে দিতে সাহায্য করলেও ব্যাক্তিগত মাইলফলক অর্জনে ব্যর্থ হয়েছেন দুজনেই।

অল্প রানের জন্য আহমেদ শেহজাদ ডাবল সেঞ্চুরি মিস করেছেন এবং আজহার আলী মিস করেছেন সেঞ্চুরি।

এই দুইজনের বিদায়ের পর উইকেটে আসেন ইউনুস খান ও অধিনায়ক মিসবাহ উল হক। দুইজনই সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন।

ইউনুস খান ও অধিনায়ক মিসবাহ সেঞ্চুরি পূর্ণ হওয়ার সাথে সাথেই প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রথম ইনিংসে রানের পাহাড় গড়লো পাকিস্তান

আপডেট টাইম : ০৫:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪