পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বরিশালে গলাকেটে বৃদ্ধাকে হত্যা

বাংলার খবর২৪.কমindex_57545, বরিশাল : বরিশাল নগরীর সাগরদী এলাকার ফকিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ ঘরে মমতাজ বেগমকে (৬৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা ৭টায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানান, ঘটনাস্থলে থাকা নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান পিপিএম। মমতাজ বেগম ওই এলাকার আব্দুর করিম মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার জানান, করিম মিয়া অসুস্থ বলে দিন কয়েক আগে তার ছেলে চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে গেছেন। মমতাজ বেগমের কাছে রাতের বেলায় কাজের বুয়া থাকতেন।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কাজের বুয়া ঘুমানোর জন্য এসে জানালা খুলে দেখেন গলা কাটা অবস্থায় মমতাজ বেগমের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।

তবে দরজা বাইরে থেকে তালাবদ্ধ। এমন অবস্থা দেখে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তখন পুলিশ নিয়ে উপ-পুলিশ কমিশনার ঘটনা স্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করেন।

গোলাম রউফ খান আরো জানান, মমতাজ বেগমের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এখন সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে গলাকেটে বৃদ্ধাকে হত্যা

আপডেট টাইম : ০৫:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪