অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএসএফ’র গ্রেনেডে নিহত বাংলাদেশির লাশ ৪১ ঘণ্টা পর উদ্ধার

বাংলার খবর২৪.কমindex_57543, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে সাউন্ড গ্রেনেড মেরে গরু ব্যবসায়ী জাকির হোসেনকে (৩২) হত্যা করেছে বিএসএফ। পরে লাশটি মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয়। দীর্ঘ ৪১ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ।

জানা যায়, সোমবার রাতে এলাকাবাসী উপজেলার কামার পাড়া সীমান্তের ৮২ নং মেইন পিলার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর চরে জাকির হোসেনের লাশ দেখে বাড়াদি বিজিবি ক্যাম্পে এবং দামুড়হুদা থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাড়াদি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মসলেম উদ্দিন জানান, বিএসএফ তাকে হত্যা করে মাথাভাঙ্গা নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জানান, জাকিরের লাশ মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। কীভাবে হত্যা হয়েছে ময়না তদন্ত করলে জানা যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে কামার পাড়া গ্রামের জাকির হোসেনসহ ৯-১০ জন গরু ব্যবসায়ী সীমান্তের ৮২ নং মেইন পিলারের কাছ দিয়ে ভারতের গোবিন্দপুর গ্রামে গরু কেনার উদ্দেশ্যে যায় ।

শনিবার ভোর ৫টার দিকে একই পিলারে কাছ দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ করে পরপর দুটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে।

এতে জাকির হোসেন ঘটনা স্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। এরপর বিএসএফ তার লাশ মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয় ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএসএফ’র গ্রেনেডে নিহত বাংলাদেশির লাশ ৪১ ঘণ্টা পর উদ্ধার

আপডেট টাইম : ০২:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪