পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে চোরাই মোটরসাইকেল

বাংলার খবর২৪.কমindex_57767, খুলনা : পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অভিযান চালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই এম আজাদ হোসেনের বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে নম্বরবিহীন ১৫০ সিসির চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আজাদ পালিয়ে যেতে সক্ষম হয়।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে পাইকগাছা থানার এস আই সাইদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর ছোট ভাই এম আজাদ হোসেন মাসুমের বাড়িতে অভিযান চালায়।

অভিযান চালিয়ে একটি চোরাই নম্বরবিহীন কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এস আই সাইদ জানান, তার বাড়িতে চোরাই গাড়ি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আজাদ হোসেন পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, আজাদ হোসেন দীর্ঘদিন যাবত পুরনো গাড়ির ব্যবসা করে আসছিল। ধারণা করা হচ্ছে ঐ ব্যবসার অন্তরালে সে বিভিন্ন চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত থাকতে পারে।

তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে চোরাই মোটরসাইকেল

আপডেট টাইম : ০৩:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪