পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

পিনাক-৬ দূর্ঘটনায় পাঁচদিন পর জীবিত উদ্ধার!

500x350_98a81ffe5cd860c8abfebce840d80827_87129_1মুন্সীগঞ্জ: যেখানে পিনাক-৬ উদ্ধার করতে পারছে না সেখানে পাঁচ দিনের মাথায় জীবিত যাত্রী উদ্ধারের ঘটনা নিয়ে তোলপাড় মাওয়াঘাট। কিন্তু এই নাটকীয়তার অবসান হতে বেশি সময় লাগেনি।

লঞ্চডুবির পঞ্চম দিনে মো. সারোয়ার হোসেন (২৮) নামে একজনকে জীবিত উদ্ধারে মাওয়া এলাকায় তোলপাড় শুরু হয়। তবে এই নাটক এবার টেকেনি।

সারোয়ারের দাবি আমলে নেয়ার সুযোগ ছিল না উপস্থিত সাংবাদিকদেরও। কারণ তার পরিধেয় বস্ত্র পরিস্কার ছিল। তার দাঁড়ি-গোফ সদ্য সেলুনে গিয়ে পরিষ্কার করে এসেছে এমন।

সারোয়ারের ভাষ্যমতে তার বাড়ি শিবচরে। অর্থাৎ মাওয়া ঘাটের ওপারে। সে চারদিন পর মাওয়া ঘাটে এসে বলছে আমি শিবচরে পিনাক-৬ পানিতে ডুবে যাওয়ার সময় ভাগ্যক্রমে বেঁচে যাই।

আমাকে লঞ্চডুবির দিন সীবোর্ডে উদ্ধার করে শিবচরে ফেলে আসে। শিবচরে আমি পানি খেয়ে বেঁচে আছি। অচেতন অবস্থায় পড়ে ছিলাম। পরে জ্ঞান ফিরলে আমি শিবচর পদ্মার চরে এলোমেলোভাবে ঘোরাফিরা করতেছিলাম। এখান থেকে উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসা হয় আমাকে।

সারোয়ার আরো জানান, ভাবী রোকসানা মোল্লা (২০) ও ভাই মামুন হাওলাদার (৩৬) এখনো নিখোঁজ রয়েছে। তাদের খোঁজেই আমি বের হয়েছি।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। সারোয়ারের জীবিত উদ্ধার এটি বিশ্বাসযোগ্য নয়।

সহকারী পুলিশ সুপার ট্রাফিক মনিরুজ্জামান ফকির জানান, নাটকের নায়ক সারোয়ারকে আটক করে কট্রোল রুমে রাখা হয়েছে। তার আসল নাম রাসেল, পিতা- আলাউদ্দিন, বাড়ি- মাদারীপুরের কোকরাইল।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

পিনাক-৬ দূর্ঘটনায় পাঁচদিন পর জীবিত উদ্ধার!

আপডেট টাইম : ০৫:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪