অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা কারাগারে

বাংলার খবর২৪.কম, গাইবান্ধা : গাইবান্ধা জেলায় মারপিট ও চাঁদাবাজীর ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রুবেলকে (৪৬) কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে শুক্রবার ভোরে জেলা শহরের মোমিনপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানা উপ-পরিদর্শক এসআই হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ওমর ফারুক রুবেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর ভূমি অফিসের খায়রুল আনাম বাদী হয়ে থানায় একটি মারপিট ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ওমর ফারুক রুবেল তার লোকজন নিয়ে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে খায়রুল আনামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারপিটসহ ফাইলপত্র তছনছ করেন ওমর ফারুক রুবেল।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট টাইম : ০৫:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪