পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খালেদা জিয়াকে মুশফিকের নিমন্ত্রন

বাংলার খবর২৪.কম: 500x350_a5526cf7ee2d4a9d57a5260979dfd40f_kzm20140810000933বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিয়ের অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে।

শনিবার রাত ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন মুশফিক। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা মাহবুব হামিদ ও মা রহিমা খাতুন। বেগম জিয়া বিয়ে উপলক্ষে তাদেরকে দোয়া করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।

এর আগে নিজের বিয়ের নিমন্ত্রণ জানাতে বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়েছিলেন মুশফিক। এ সময় তার মা-বাবও সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী সানন্দেই গ্রহণ করেছেন অধিনায়কের নিমন্ত্রণ।

গত বছরই জাতীয় ক্রিকেট দলের সতীর্থ মাহমুদউল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফায়াতের (মন্ডি) সঙ্গে আংটিবদল করেন অধিনায়ক মুশফিকুর রহিম। মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়ে হলুদের অনুষ্ঠানে। দুজনের দুজনকে পছন্দ হওয়ায় পরিবারের সদস্যদের বিয়ের ইচ্ছের কথা জানান মুশফিক।২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে মুশফিকের জীবনের দ্বিতীয় ইনিংস। এখানে তার পারফরম্যান্স দেখতে হয়তো আরো কিছু দিন অপেক্ষা করতে হবে মুশফিক ভক্তদের।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খালেদা জিয়াকে মুশফিকের নিমন্ত্রন

আপডেট টাইম : ০১:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪