পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছে ভারত

ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা ভারতের বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছে ভারত সরকার। বিজিবি-বিএসএফ’র মধ্যে সীমান্ত সংক্রান্ত সমন্বয় বৈঠকে বিএসএফ অত্যন্ত কড়া ভাষায় তাদের সরকারের পক্ষ থেকে বিজিবি-কে একথা জানিয়ে দেয় যে, বাংলাদেশের অভ্যন্তরে কোনো রকমের বিদ্রোহী গ্রুপের তৎপরতা তারা সহ্য করবে না।

সিলেট-মেঘালয়ের সীমান্ত এলাকা তামাবিলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়ার জন্যও বলা হয় বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের পক্ষে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (উত্তর-পূর্ব) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ লতিফুল হায়দার বৈঠকে নেতৃত্ব দেন।

মেঘালয় সীমান্ত পুলিশের আইজি সুদেশ কুমার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে এই বৈঠক সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলো যেমন- গারো লিবারেশন আর্মি (জিএলএ), আসামের উলফা এবং এনডিএফবি, মেঘালয়ের এইচএনএলসি, ত্রিপুরার এনএলএফটি প্রভৃতির উপস্থিতি রয়েছে। এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে তারা বাংলাদেশকে বলেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছে ভারত

আপডেট টাইম : ০৪:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪