অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি পাউবোর সাবেক ডিজির

ঢাকা : নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক ডিজি সহিদুর রহমান।

বুধবার বিকেলে ৫ টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

সহিদুর রহমান বলেন, ‘আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমার চাকুরি হয়েছে মুক্তিযোদ্ধা কোঠায়। যুদ্ধের সময় আমি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছি’। কিন্তু কেন মুক্তি বার্তায় তার নাম নেই, এ কথার কোনো জবাব দিতে পারেননি তিনি।

দুটি জাতীয় পত্রিকার নাম উল্লেখ করে তিনি বলেন, ‘পত্রিকার সংবাদের ভিত্তিতে দুদক আমার বিরুদ্ধে অনুসন্ধান করছে। অভিযোগে বলা হয়েছে, আমার পিতা রাজাকার ছিলেন। সত্য হলো এই যে, আমার বাবা মুক্তিযুদ্ধের অনেক আগে মারা গেছেন। তাহলে আমার বাবা রাজাকার হলেন কীভাবে?’

এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক নথিভুক্তির মাধ্যমে নিষ্পিত্তি করেছে বলেও জানান তিনি।

অভিযোগে বলা হয়েছে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই পাউবোর ডিজি সহিদুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে সাময়িক সনদপত্র নিয়েছেন। আর এই সনদের বলেই তিনি অবৈধভাবে প্রায় দু’বছর (বর্ধিত সময়) চাকরি করছেন।

এই অভিযোগ ছাড়াও পাউবোর সাবেক ওই ডিজির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে দুদক।

পাউবোর সাবেক ডিজি সাহিদুর রহমানের বিরুদ্ধে গত মে মাসের শেষের দিকে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি পাউবোর সাবেক ডিজির

আপডেট টাইম : ০২:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪