পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

উত্তরাঞ্চলে হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি

বগুড়া : হঠাৎ করেই উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। একদিন আগেও যেখানে খুব বেশি শীত অনুভূত হয়নি সেখানে রোববার ভোর থেকে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। আকস্মিক শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।

বগুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলিসিয়াস।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস।

বগুড়া আবহাওয়া অফিসের বেলুন মেকার (বিএম) মীর আব্দুর রউফ জানান, এ মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। তারই পূর্বাভাস হিসেবেই হয়ত হঠাৎ শীতের তীব্রতা বেড়েছে।

বগুড়াসহ উত্তরাঞ্চলে রোববার ভোর থেকেই ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতি বেড়ে যায়। সেই সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। দিনভর সূর্য না ওঠায় সন্ধ্যার পর শীতের তীব্রতা আরও বেড়ে যায়।

হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে বস্ত্রহীন ছিন্নমূল মানুষেরা শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে। শীতের এই তীব্রতা অব্যাহত থাকলে এসব দরিদ্র মানুষের জীবন আরও দুর্বিসহ হয়ে উঠতে পারে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

উত্তরাঞ্চলে হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি

আপডেট টাইম : ০৩:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪