অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সাভারে ভুয়া সাংবাদিক আটক

সাভার:: সাভারে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলায় কথিত এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। রোববার ( ১৫ মার্চ ) বিকেলে পুলিশ সাভার থানা রোড থেকে তাকে আটক করে।

আটক ওই কথিত সাংবাদিকের নাম মফিজুর রহমান সোহেল (৩৫)। তিনি নিজেকে ১২টি পত্রিকার সাংবাদিক ও তিনি নিজেকে মানবাধিকার কর্মী বলে পরিচয় দেন বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানায়, সোহেল এক সময় মজিদপুর এলাকার নৈশ প্রহরী থাকলেও বর্তমানে সে এক ডজন পত্রিকার সাংবাদিক।

অসামাজিক ব্যবসা, মাদক, অপহরণ ও চাঁদাবাজির সম্রাট বলা হয় তাকে। দৈনিক সন্ধ্যাবানী, রুদ্রবাংলা, লাল সালাম, আইন-আদেশ ও আদালতসহ প্রায় এক ডজন পত্রিকার সাংবাদিক তিনি। এছাড়াও নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেন এই সোহেল। সে নানাভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলো। তার অত্যাচারে বর্তমানে অতিষ্ট এলাকাবাসী।

এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, গত ২ মার্চ সাভার বাজার বাসস্ট্যান্ডে নিউ কিউর এক্স-রে এন্ড প্যাথলজি সেন্টারে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে সোহেল।

এ সময় দাবিকৃত টাকা না দেয়ায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদও প্রকাশ করে সে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মহসিন উদ্দিন আহম্মেদ বাদী হয়ে শুক্রবার রাতে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজীর মামলা (নং-৩২) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

নিউ কিউর এক্স-রে এন্ড প্যাথলজি সেন্টারে মালিক মহসিন উদ্দিন আহম্মেদ বলেন, সাংবাদিক পরিচয়ে সোহেল সংবাদ প্রচারের হুমকি সহ আমার নিকট দীর্ঘ দিন যাবৎ ৫০হাজার টাকা দাবি করে আসছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সাভারে ভুয়া সাংবাদিক আটক

আপডেট টাইম : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫