পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪২

সময় যত যাচ্ছে ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সংবাদ মাধ্যমগুলো প্রথমে খবর দেয় নিহত হয়েছে ৩০ জন, এরপর ৪৫, ৭০, ৯০। এখন ১৪২-এ গিয়ে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।
এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানা গেছে।
শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় জুমার নামাজের সময় দু’টি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। শুক্রবার স্বাভাবিকভাবে জুমার নামাজের মুসুল্লির সংখ্যা থাকে অনেক বেশি। এই মসজিদ দু’টিতে বেশিরভাগ মুসুল্লি থাকেন শিয়া হুতি বিদ্রোহী সমর্থকরা। ইয়েমেনের সানা এখন এদেরই নিয়ন্ত্রণে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মসজিদ দু’টিতে রক্তের বন্যা বইছে। মসজিদের ভেতরে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অসংখ্য মুসুল্লি ছিটকে পড়েন। বদর মসজিদে এই হামলার মাত্রা ছিল সবচেয়ে বেশি। নিহতদের মাথা, পা, হাত গোটা মসজিদে ছড়িয়ে পড়ে।
এই মসজিদের পাশে আল হামুশ মসজিদে নামাজ পড়ছিলেন এক মুসুল্লি। তিনি বললেন, যারা মারা যায়নি তারা এমনই গুরুতর আহত হয়েছেন, তারা বাঁচবেন কি-না সন্দেহ। মসজিদের কাঁচ ভেঙে তারা গুরুতর আহত হয়েছেন। বিদ্রোহীদের পরিচালিত মাসিরা টিভি চ্যানেলে দেখা যায় কম্বলে করে একের পর এক লাশ মসজিদ থেকে বের করা হচ্ছে। নগরের হাসপাতালগুলোতে রক্তদানের জন্য আবেদন জানানো হচ্ছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪২

আপডেট টাইম : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫