পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যৌথবাহিনী গঠন করবে আরব লীগ

ঢাকা: যৌথ আরব সেনাবাহিনী গঠন করতে যাচ্ছে আরব লীগভুক্ত দেশগুলো। সম্প্রতি ইয়েমেনে হুতিদের উথান এবং লিবিয়া, সিরিয়া এবং ইরাকে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে আরব দেশগুলির সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আরব দেশগুলোর নেতারা এই আঞ্চলিক সেনাবাহিনী গঠনের উদ্যোগ নিলেন। মিশরের শার্ম আল শেখে চলা আরব লীগের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে রবিবার এ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে যৌথ বাহিনী গঠনের বিষয়টি আলোচনায় এলেও কখনও এর প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেন, ‘আরব নেতারা একটি যৌথ সেনাবাহিনী গঠনের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন।’

তবে কবে এবং কিভাবে এর গঠন প্রক্রিয়া শুরু হবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিশ্লেষকদের ধারণা সেনা সংগ্রহ ও গঠনের বিষয়টি শুরু করতে এক মাস লাগবে।

বলা হচ্ছে্, এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে সদস্য দেশগুলির সেনা প্রতিনিধিদের সঙ্গে কাজ করবে আরব লীগ। পর্যালোচকদের মতে প্রায় ২২টি দেশ এই প্রস্তাবিত বাহিনীতে যোগ দেবে।

বার্তা সংস্থা এপিকে মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ বাহিনীতে ৪০ হাজার সেনা থাকবে। তাদেরকে যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ ও হালকা অস্ত্র দিয়ে সজ্জিত করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যৌথবাহিনী গঠন করবে আরব লীগ

আপডেট টাইম : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫