পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নিজ বক্তব্য থেকে সরে এলেন ভারতের সাবেক পুলিশ কমিশনার

ডেস্ক : মাফিয়া ডন দাউদ ইব্রাহীম আত্মসমর্পন করতে চেয়েছিল বলে ভারতের সাবেক পুলিশ কমিশনার নিরাজ কুমার সাক্ষাৎকারে যে কথা বলেছিলেন পরবর্তীতে নিজের দেওয়া বক্তব্য থেকে তিনি সরে দাঁড়ালেন ।

নিরাজ কুমার বলছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু ভারতের কর্তৃপক্ষের নিকট সে নিজেকে সোপর্দের বিষয়ে বিশেষভাবে কোন ইচ্ছে প্রকাশ করেনি।

ইতিপূর্বে সিএনন এবং আইবিএন’কে দেওয়া সাক্ষাৎকারে নিরাজ কুমার দাউদ ইব্রাহীমের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে, দাউদ ইব্রাহীম ১৯৯৩ সালের বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত নয় বলে সে দাবি করছে এবং সে তার নিরাপত্তার কথা বলেছে।

তবে, নিরাজ কুমার এখন দাবি করছেন, দাউদের পক্ষ থেকে আত্মসমর্পনের কোন প্রস্তাব আসেনি। এবং আমিও আত্মসমর্পনের বিষয়ে দাউদ ইব্রাহীমকে কিছু বলি নাই। তার বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সিবিআইয়ের সাবেক যুগ্ম কমিশনার শান্তনু সেন বলেছেন, দাউদের সঙ্গে আমাদের সাক্ষাত হয়েছে। কিন্তু সে সামনা সামনি এসে মামলায় লড়তে চায়নি। আমাদের উপর কোনো রাজনৈতিক চাপ ছিল না।

অপরদিকে সাবেক সিবিআই প্রধান বিজয় রামাও এ দাবি খন্ডন করে বলেছেন, নিরাজ কুমারের কথা আমরা নোট করেছি। কিন্তু দাউদ ইব্রাহীম পক্ষ থেকে আত্মসমর্পনের কথা এসেছে এখানে এমন কোনো তথ্য নেই।

আমরা তাকে গ্রেফতারের জন্য সর্বশক্তি নিয়োগ করেছি এবং প্রস্তাব আসার কোনো তথ্য আমাদের কাছে নেই।

যদি আত্মসমর্পনের কোনো তথ্য আসতো তাহলে ভারত সরকার তা নাকোচ করতো না।

আমার সময়ে আমি তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করেছি এবং সিনিয়র অফিসারদেরকেও দাউদকে গ্রেফতারের প্রক্রিয়া বন্ধ না করতে বলেছি।

সিবিআই সূত্র জানিয়েছে, তাদের কাছে এমন কোনো ফাইল নেই যাতে দাউদ ইব্রাহীমের আত্মসমর্পনের কথা আছে।

এদিকে আইনজীবী রামজিত মালানি দাবি করছেন, দাউদ তাকে আত্মসমর্পনের কথা বলেছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নিজ বক্তব্য থেকে সরে এলেন ভারতের সাবেক পুলিশ কমিশনার

আপডেট টাইম : ১০:৫৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫