পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ব্লগার হত্যাকাণ্ড: আল-কায়েদার দায় স্বীকার

ঢাকা: আল-কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস) ব্লগার অভিজিৎ রায় হত্যার দায় স্বীকারের সঙ্গে সঙ্গে ব্লগার আহমেদ রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম লিলনকে হত্যার দায়ও স্বীকার করেছে।

গত শনিবার জিহাদি ফোরামে পোস্ট করা একটি ভিডিওতে এ দাবি করেন একিউআইএসের নেতা অসীম উমর।

গোয়েন্দা প্রতিষ্ঠান সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই) এ খবর জানিয়েছে।

একিউআইএসের ভিডিও বার্তায় লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে অসীম উমরের ভিডিওবার্তার একটি অংশে ব্লগার রাজীব ও অধ্যাপক লিলনকে হত্যার দায়ও স্বীকার করা হয়েছে।

ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের অনলাইন সংস্করণে অসীম উমরকে ভারতীয় বলে উল্লেখ করেছে। উমর তার ভিডিওবার্তায় বলেছেন, ‘যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে অপমান করেছে, আল-কায়েদার মুজাহিদরা তাদের নরকে পাঠিয়ে দিয়েছে।’

উমর বলেন, ব্লগার আহমেদ রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলামকেও হত্যা করেছে আল-কায়েদার ‘হিট স্কোয়াড’। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল আউজ এবং উর্দু ব্লগার আনিকা নাজকে হত্যার দায়ও স্বীকার করেন।

উমর বলেন, ‘ফ্রান্স, ডেনমার্ক, বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য দেশে নবীর শত্রুতা তাঁকে অপমান করেছে, যা আল্লাহর ভক্তদের অনুভূতিতে আঘাত করেছে।’ তিনি বলেন, ‘ওয়াজিরিস্তান থেকে শার্লি এবদো-যুদ্ধ একটাই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ব্লগার হত্যাকাণ্ড: আল-কায়েদার দায় স্বীকার

আপডেট টাইম : ০৪:২৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫