অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজকুমারীর নাম শার্লট এলিজাবেথ ডায়ানা

ডেস্ক : ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা।

ধারনা করা হচ্ছিল রাজকুমার তার প্রয়াত মায়ের নামে কন্যার নাম রাখতে পারেন। তবে ডায়ানা তার নামের শেষ অংশ হলেও রাজকুমারী পরিচিত হবেন প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ হিসাবে।

বিস্তর জল্পনা কল্পনা শেষে জন্মের দুদিন পর রাজকুমারীর নাম ঘোষণা করা হয়।

রাজকুমারীর নাম নিয়ে বাজি ধরার ব্যবস্থা করেছিল শীর্ষ বেটিং কোম্পানিগুলো।

সম্ভাব্য নামগুলোর তালিকার শীর্ষে ছিল শার্লট এবং অ্যালিস। পরের পছন্দ হিসাবে অলিভিয়া, ভিক্টোরিয়া, এলিজাবেথ এবং ডায়ানাও ছিল।

কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, মেয়ের প্রথম নাম হিসাবে শার্লটই পছন্দ করেছেন উইলিয়াম এবং তার স্ত্রী কেট।

তবে দাদি এলিজাবেথ এবং মা ডায়ানার নামও জুড়ে দিয়েছেন উইলিয়াম।

শার্লট কেন?

ব্রিটেনের রাজপরিবারে বহুদিন ধরে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম চার্লস। মেয়েদের ক্ষেত্রে শার্লট।

অষ্টাদশ শতাব্দীতে রাজা তৃতীয় জর্জের রানীর নাম ছিল শার্লট।

রাজা তৃতীয় জর্জ ১৭৬১ সালে রানী র্শালটের জন্যই বাকিংহাম প্রাসাদ কিনেছিলেন। ঐ প্রাসাদই এখন বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসস্থান।

রাজকুমারীর মায়ের পরিবারে অর্থাৎ ক্যাথরিনের পরিবারেও শার্লট নামটি রয়েছে। ক্যাথরিনের ছোট বোন পিপা মিডলটনের মাঝের নাম শার্লট।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজকুমারীর নাম শার্লট এলিজাবেথ ডায়ানা

আপডেট টাইম : ০৮:১৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০১৫