পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইতালি উপকূলের নৌকাডুবি: ৪০ অভিবাসীর মৃত্যু

ডেক্স: ইতালি উপকূলের অদূরে শতাধিক আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ৪০ জন অভিবাসী মারা গেছে। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন দুর্ঘটনা থেকে বেঁচে আসা কয়েকজনের অভিবাসীর উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এ খবর জানায়। সেভ দ্য চিলড্রেনের গিওভান্না ডি বেনেডেত্তো বলেন, নৌকাটিতে ১৩৭ জন লোক ছিল, তাদের অনেকে নৌকা থেকে সাগরে পড়ে যায়। কেউ বলেছে, অনেকে’ আবার অনেকে বলেছে প্রায় ৪০ জন মারা গেছেন। আর বেঁচে যাওয়া এসব অভিবাসী প্রায় ২০০ জনের একটি দলের অংশ, এরা দু’টি আলাদা নৌকায় করে আসছিল। বিগত কয়েক দিনে এদের সিসিলি উপকূল থেকে উদ্ধার করা হয়। বেঁচে যাওয়ারা মঙ্গলবার কানেটা জাহাজ ‘জেরান’-এ করে সিসিলি’র পূর্ব উপকূলে ক্যাটানিয়ায় এসে পৌঁছে। জাহাজটিতে পাঁচটি মৃতদেহও এসেছে। বেঁচে যাওয়ারা জানায়, সপ্তাহান্তে ইতালির নৌ-বাহিনী ও কোস্টগার্ড পরিচালিত উদ্ধার অভিযানের অল্প আগে এ দুর্ঘটনা ঘটে। এ অভিযানে কিছু বাণিজ্য জাহাজের সহায়তায় প্রায় ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।

সোমবার ইতালির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে তিন হাজারের বেশি অভিবাসী অবতরণ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইতালি উপকূলের নৌকাডুবি: ৪০ অভিবাসীর মৃত্যু

আপডেট টাইম : ০২:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০১৫