পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মুরসির মৃত্যুদণ্ডের রায় : ৩ বিচারককে গুলি করে হত্যা

ডেস্ক : কায়রোর একটি আদালত সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দেয়ার পরপরই মিশরের সিনাই উপদ্বীপে তিন বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

শনিবার তার রায় শোনার পর সিনাইয়ের দক্ষিণাঞ্চলের আরিশ শহরে বিচারক বহনকারী লক্ষ্য করে গুলি চালানো হলে তিন বিচারক নিহত হন।

গুলিতে মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন। হামলায় অপর এক বিচারক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন অভিযোগে কায়রোর একটি আদালতে গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে তার ১০৫ সহকর্মীসহ মৃত্যুদণ্ড দেয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।

সেনা অভ্যুত্থানে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরের সিনাই অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর অব্যাহত সংঘর্ষে কয়েকশ’ সেনাসহ সহস্রাধিক নিহত হয়। এ সব গোষ্ঠীকে মুসলিম ব্রাদারহুডের প্রতি সহানুভূতিশীল মনে করা হয়।

তবে বিচারকের গাড়িতে হামলা এবং বিচারক হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে মুসলিম ব্রাদারহুড।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মুরসির মৃত্যুদণ্ডের রায় : ৩ বিচারককে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৬:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫