অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যুদ্ধবিরতি ভঙ্গ: মুখোমুখি লড়াইয়ে ইউক্রেনের ৪ সেনা নিহত

ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরের দুটি গ্রামের কাছে রুশপন্থি গেরিলাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সরকারি চার সেনা নিহত ও দু জন আহত হয়েছে।

লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসন এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে- আহত এক সেনার অবস্থা খুবই গুরুতর। আঞ্চলিক প্রশাসনের প্রধান হেন্নাদি মোস্কাল রুশপন্থি গেরিলাদেরকে ইউক্রেনের সেনা অবস্থানে মর্টার ও কামানের গোলা ছুঁড়ে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছেন। রুশপন্থিদের গোলা ছোঁড়ার পর মুখোমুখি যুদ্ধ শুরু হয় বলেও তিনি দাবি করেন। তার আগে, লুহানস্কের ক্যাতেরিনোভকা গ্রামে প্রায় দু’ঘণ্টা লড়াই হয়।

পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক হচ্ছে প্রধানত রুশ ভাষাভাষি অঞ্চল। ২০১৪ সালে ইউক্রেনের সরকারি সেনারা এ দুটি অঞ্চলে সামরিক অভিযান চালানোর পর থেকে সেখানে রুশপন্থি ও ইউক্রেনের সেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলে আসছে। গত ফেব্রুয়ারি মাসে দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে দু পক্ষই পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। সূত্র: রেডিও তেহরান

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যুদ্ধবিরতি ভঙ্গ: মুখোমুখি লড়াইয়ে ইউক্রেনের ৪ সেনা নিহত

আপডেট টাইম : ০২:০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫