পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দুদক ও টিআইবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা : দুর্নীতি দমন কমিশন(দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) ‘দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত’ কাজে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুই বছর মেয়াদি এ সমাঝোতা স্মারকে দুই পক্ষের মধ্যে স্বাক্ষর করেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন এবং টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপনের অংশ হিসেবে দিবসটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে দুদক ও টিআইবি বিভিন্ন প্রতিরোধ ও গবেষণা অ্যাডভোকেসি কার্যক্রমে পরস্পরকে সহায়তা করবে। স্থানীয় পর্যায়ে সততা সংঘের তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে দুদক ও টিআইবি যৌথভাবে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন দুর্নীতি বিরোধী কার্যক্রম গ্রহণ, বাস্তবায়ন ও মানিটরিং করবে। এছাড়াও সমঝোতা স্মারকের অধীনে দুর্নীতি বিরোধী কার্যক্রম বাস্তবায়নে দুদক ও টিআইবি স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ করবে।

দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রতিটি দেশেই দুর্নীতি প্রতিরোধে অধিকতর গুরুত্ব দিচ্ছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুদক ও টিআইবি একত্রে দুর্নীতি প্রতিরোধে কাজ করলে জনসাধারণকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও উদ্বুদ্ধ করা সহজ হবে।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে টিআইবি দুদকের গবেষণা ও প্রচারনামূলক কাজে সাধ্যানুযায়ী সহযোগিতা করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দুদক ও টিআইবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট টাইম : ০৩:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫