অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতীয় দূতাবাসের সামনে সাংবাদিককে পুলিশের মারধর

ঢাকা: রাজধানীর গুলশান থানাধীন ভারতীয় দূতাবাসের সামনে দৈনিক সকালের খবর পত্রিকার অপরাধবিষয়ক প্রতিবেদক এমদাদুল হক খানকে মারধর করে থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার বিকেল ৪টার দিকে পুলিশ তাকে মারধর করে। পুলিশের মারধরে এমদাদ গুরুতর আহত হয়েছেন।

আহত এমদাদ গণমাধ্যমকে জানান, ভিসার জন্য পূর্বে জমা দেওয়া তার পাসপোর্টটি আনার জন্য ভারতীয় দূতাবাসে যায় এমদাদ। দূতাবাসের ভেতরে প্রবেশের সময় পুলিশ তার পরিচয় জানতে চায়। পরিচয় জানার পরও সবাইকে পুলিশ ঢুকতে দিলেও এমদাদকে ঢুকতে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের কাছে ভেতরে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চান এমদাদ। পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।

তিনি জানান, দূতাবাসের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ কনস্টেবল মালেক, জুয়েল, সিদ্দিক, মুক্তার তাকে কিল ঘুষি দিতে থাকে। তাদের সঙ্গে এএসআই জালাল ও সেলিমও পরবর্তীতে যোগ দেয়।

এরপর পুলিশ তাকে গাড়িতে তুলে বসিয়ে রাখে। এই খবর ছড়িয়ে পড়ার পর সিনিয়র সাংবাদিক, গুলশান থানর ওসি ও দূতাবাসের কর্মকর্তারা সেখানে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতীয় দূতাবাসের সামনে সাংবাদিককে পুলিশের মারধর

আপডেট টাইম : ০৪:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫