পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার পুনর্নির্বাচিত

ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বার্ষিক অধিবেশনে সংস্থার বর্তমান প্রেসিডেন্ট পে ব্ল্যাটার আবারো নির্বাচিত হয়েছেন।

প্রথম দফার ভোটে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসেইনকে ১৩৩-৭৩ ভোটে পরাজিত করলেও দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ার দ্বিতীয় রাউন্ডের প্রয়োজন হয়। কিন্তু দ্বিতীয় রাউন্ড ভোটের আগেই প্রিন্স আলী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এদিকে ফিফার ভেতরে উচ্চ পর্যায়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের মাঝে সুইজারল্যান্ডে ফিফার নতুন প্রেসিডেন্ট পদের জন্য ভোটাভুটি হয়েছে সদস্য দেশগুলোর গোপন ব্যালটের মাধ্যমে।

এই বৈঠকের প্রাক্কালে ফিফার সাতজন শীর্ষস্থানীয় সদস্যকে দুর্নীতির অভিযোগে সুইজারল্যান্ডে জুরিখের এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মানি লন্ডারিং এবং প্রতারণার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রেরে কাছে হস্তান্তর করার প্রক্রিয়া এখন চলছে।

তবে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ফিফার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার আবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোটাভুটির আগে মি. ব্ল্যাটার সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন ফিফার বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপনের সময়টা রাজনৈতিকভাবে উদ্দেশ্য-প্রণোদিত। তার বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জর্দানের প্রিন্স আলি বিন্ আল হুসেন ভোটাভুটির আগে ফিফার সদস্য দেশগুলোর উদ্দেশ্যে বলেন, জয়ী হলে তিনি এই সংস্থার স্বচ্ছতা নিশ্চিত করবেন এবং ফিফার গৌরব পুনরুদ্ধার করবেন।

ফিফার কংগ্রেস অধিবেশন কিছুক্ষণের জন্য বোমা আতঙ্কে বিঘিœত হয়েছিল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার পুনর্নির্বাচিত

আপডেট টাইম : ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫