পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাংলাদেশে ব্যবসার অনুমতি পেলে ভারতের বীমা কোম্পানি এলআইসি

ঢাকা : ভারতের রাষ্ট্রীয় জীবন বীমা কোম্পানি ‘লাইফ ইনস্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়াকে(এলআইসি)’ বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দিয়েছে সরকার।

৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় এই অনুমতি পত্র দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরএ।

আইডিআরএ জানায়, অনুমতি পত্রের সঙ্গে শর্ত দেয়া হয়েছে। শর্ত পূরণ করতে পারলেই পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন দেওয়া হবে এলআইসিকে। শর্ত পূরণে ছয় মাসের সময় দেয়া হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানায়, এলআইসি বাংলাদেশ লিমিটেড নামে এদেশে ব্যবসা করবে কোম্পানিটি। শর্ত অনুযায়ী এলআইসির পরিশোধিত মূলধন হতে হবে ১০০ কোটি টাকা। যার ৫০ শতাংশ ধারণ করবে এলআইসি। ৫০ শতাংশের মালিকানা থাকবে বাংলাদেশিদের হাতে। এর মধ্যে ১০ শতাংশ স্থানীয় উদ্যোক্তা এবং বাকি ৪০ শতাংশের শেয়ার পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখতে হবে।

জানা গেছে, এর আগে ২০১৩ সালে এলআইসি ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে বাংলাদেশের বীমা কোম্পানি পাইওনিয়রের সঙ্গে ব্যবসা করার প্রস্তাব দেয় এলআইসি। তখন অনুমতি দেয়নি আইডিআরএ।

পরবর্তীতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অনুমতি দেয়ার জন্য তদ্বির করে। তদ্বিরের পরে সরকারের নির্দেশে এলআইসিকে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দেয় আইডিআরএ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশে ব্যবসার অনুমতি পেলে ভারতের বীমা কোম্পানি এলআইসি

আপডেট টাইম : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫