অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দাম্মামের মসজিদে বোমা হামলাকারী চিহ্নিত

ডেস্ক: সৌদি আরবের দাম্মামের মসজিদে আত্মঘাতি বোমা হামলাকারীর ছবি ও তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলারকারীর নাম খালিদ আলওয়াবি আল সামারি। তার বয়স ২০ বছর। খালিদ নারীর পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটায়। খবর আরব নিউজের।

গত শুক্রবার সৌদি আরবের দাম্মামে আল আনোদ মসজিদের কাছে একটি আত্মঘাতি বোমা হামলায় খালিদসহ আরো ৪ জন প্রাণ হারায়। তারও এক সপ্তাহ আগে আল কাদি গ্রামের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ২২ জন নিহত ও ১’শ জন নাগরিক আহত হয়েছিল। মন্ত্রণালয় কাতিফ মসজিদে বোমা হামলার সাথে ১৬ জন জড়িত বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

কাতিফ ও দাম্মামের মসজিদে আত্মঘাতি বোমা হামলায় জড়িতদের ধরতে দেশটির বাদশাহ সালমান পুরস্কার ঘোষণা করেছিল। বোমা হামলার সাথে জড়িত এমন একজনকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ সৌদি রিয়াল আর একাধিক ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ সৌদি রিয়াল আর সরকারের বিরুদ্ধে কর্মকান্ড পরিচালানর নেতৃত্বে দিচ্ছে এমন কাউকে ধরিয়ে দিতে পারলে ৭০লাখ সৌদি রিয়াল পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সূত্র: আরব নিউজ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দাম্মামের মসজিদে বোমা হামলাকারী চিহ্নিত

আপডেট টাইম : ০২:২৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫