অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাহাড় কাটায় কোটি টাকা জরিমানা এ কে খান কোম্পানিকে

চট্টগ্রাম : পাঁচতারা হোটেল নির্মাণের জন্য চট্টগ্রাম নগরীর বাটালি হিল এলাকায় পাহাড় কাটায় কোটি টাকা জরিমানা গুণতে হচ্ছে এ কে খান অ্যান্ড কোম্পানিকে।

মঙ্গলবার ঢাকায় এ কে খান কোম্পানির মহাব্যবস্থাপক ও নির্বাহী পরিচালকের উপস্থিতিতে শুনানি শেষে এই জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম নগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, নগরীর আমবাগান এলাকায় অবস্থিত বাটালি হিল এলাকায় পাঁচতারকা হোটেল নির্মাণের জন্য পাহাড় কাটার বিষয়টি গত ২ ও ৭ জুন সরেজমিন পরিদর্শন করে ঢাকায় প্রতিবেদন পাঠানো হয়।

“এ কে খান কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ আলমগীর শুনানি শেষে এই জরিমানার আদেশ দেন।”

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কে খান কর্তৃপক্ষ ‘নিকেতন হোটেল’ নামে একটি পাঁচতারা হোটেল নির্মাণের জন্য গত বছরের ৩ নভেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নিয়েছিল।

“ছাড়পত্রের শর্তে পাহাড় বা টিলা কাটার ওপর বিধিনিষেধ ছিল। কিন্তু এ কে খান কর্তৃপক্ষ শর্ত ভেঙে অনুমোদন ছাড়া নির্মাণাধীন হোটেলের জন্য বাটালি হিল এলাকায় দুটি পাহাড় কেটেছে।”

এতে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংস, টপ সয়েল নষ্ট করে পরিবেশ ও প্রতিবেশের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে এ কে খান অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) ওসমান গনি মজুমদার বলেন, “আমরা পরিবেশ অধিদপ্তর ও সিডিএর অনুমোদন নিয়েই হোটেল নির্মাণের কাজ করছি।

“ওই এলাকায় আমাদের প্রতিষ্ঠান পাহাড় কাটছে না, পাহাড় রক্ষার জন্য সোর পাইলিং (মাটি ধসরোধে বিশেষ ধরনের পাইলিং) করছি। এ জন্য জরিমানা করা দুঃখজনক।”

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাহাড় কাটায় কোটি টাকা জরিমানা এ কে খান কোম্পানিকে

আপডেট টাইম : ০২:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫