অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বার্লিনে আল জাজিরার সাংবাদিক গ্রেপ্তার

ডেস্ক: আল জাজিরার সাংবাদিক আহমেদ মনসুরকে বার্লিনের বিমানবন্দর থেকে আটক করেছে জার্মান পুলিশ৷ নির্যাতন মামলায় মিশরে তাঁর ১৫ বছরের কারাদ- হয়েছিলো৷ আহমেদ মনসুরের দাবি, তিনি নির্দোষ এবং তাঁকে আটক করা নিছক নীলনকশার অংশ৷

মিশর ও ব্রিটেনের নাগরিক আহমেদ মনসুরকে বার্লিনের টেগেল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়৷ জার্মান পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সি এই সাংবাদিককে ইন্টারপোল খুঁজছে৷ মিশরে ১৫ বছরের কারাদ-প্রাপ্ত এ সাংবাদিককে ধরার জন্য সে দেশের সরকার ইন্টারপোলের সহায়তা চেয়েছে বলেও জানানো হয়৷ কিন্তুএক ভিডিও বার্তায় আটককৃত সাংবাদিক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা এবং তিনি আশঙ্কা করেন, মিশর এবং জার্মান সরকারের আঁতাতের কারণেই তাঁকে আটক করা হয়েছে, ইন্টারপোল-এর অনুরোধে নয়৷ আল জাজিরার আরবি ভাষার ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে আহমেদ মনসুর বলেন, ‘‘তদন্তকারীরা জানিয়েছেন, আমাকে ইন্টারপোলের অনুরোধে গ্রেপ্তার করা হয়নি, অনুরোধটা নাকি জার্মান সরকারই করেছিল৷”

সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ আব্দেল ফাতাহ আল সিসি-র জার্মানি সফরে তাঁর বিষয়ে দু’দেশের মধ্যে আঁতাত হয়েছে বলে মনে করছেন আহমেদ মনসুর৷ ভিডিওতে জার্মান সরকার এবং ইন্টারপোল যে মিশরের বর্তমান সরকারের সহায়তাকারীর ভূমিকা পালন করছে এ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মনসুর বলেছেন,

‘‘যারা অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, যাদের নেতৃত্ব দিচ্ছে সন্ত্রাসী আব্দেল ফাতাহ আল-সিসি, সেই রক্তচোষা সরকারের হাতের পুতুল জার্মান সরকার এবং ইন্টারপোল কীভাবে হতে পারে! দুই দেশের সরকারের মধ্যে যদি সত্যিই কোনো আঁতাত হয়ে থাকে সেটা নিশ্চয়ই খুব লজ্জাজনক৷”

বার্লিনে আহমেদ মনসুরের মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে৷ সমাবেশে অংশগ্রহণকারীরা মনে করেন, আহমেদ মনসুর নির্দোষ৷

২০১১ সালের গণবিক্ষোভের সময় তাহরির স্কয়ারে এক আইনজীবীকে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আহমেদ মনসুর৷ কিন্তু আল জাজিরার এই সাংবাদিককে ১৫ বছরের কারাদ- দিয়েছে মিশরীয় আদালত৷ শনিবার কাতারগামী একটি বিমানে ওঠার আগে টেগেল বিমান বন্দরে তাঁকে গ্রেপ্তার করে জার্মান পুলিশ৷ মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মনসুরকে ফিরিয়ে দেয়ার জন্য ইন্টারপোলের সহায়তা চেয়েছিল তাঁর সরকার৷ মনসুর দেশে ফিরলেই তাঁকে শাস্তির আওতায় নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বার্লিনে আল জাজিরার সাংবাদিক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫