অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইরান-আইএস নিয়ে পুতিনের সঙ্গে ওবামার ফোনালাপ

ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু ইস্যু ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান বিষয়ে টেলিফোনে কথা বলেছেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের ফেব্রুরির পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দুই শক্তিধর রাষ্ট্রের নেতা কথা বললেন।

বিবৃতিতে বলা হয়েছে, “দুই নেতা সিরিয়ায় ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র সক্ষমতা থেকে বিরত রাখতে চলমান সমঝোতা আলোচনায় পি৫+১-এর ঐক্যের গুরুত্বও তাদের আলোচনায় উঠে আসে।”

বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট ওবামা পুতিনকে বলেছেন, ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির শর্তগুলো সমুন্নত রাখা প্রয়োজন। সেই সঙ্গে ইউক্রেইনের ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা ও অস্ত্র সরিয়ে নেয়াও প্রয়োজন।

জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এই পাঁচ বিশ্বশক্তির সঙ্গে জার্মানি যুক্ত হয়ে পি৫+১ গঠিত।

পরমাণু সমৃদ্ধকরণ থেকে ইরানকে বিরত রাখতে ২০০৬ সালে এই রাষ্ট্রগুলো কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইরান-আইএস নিয়ে পুতিনের সঙ্গে ওবামার ফোনালাপ

আপডেট টাইম : ১০:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫