অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুস্থ রাজনীতির স্বার্থে বিএনপিকে রাজনীতির মূলধারায় নিয়ে আসার তাগিদ জাতিসংঘের

ডেস্ক : বর্তমান শান্ত রাজনৈতিক পরিবেশের সুযোগ ব্যবহার করে দীর্ঘমেয়াদে সুস্থ রাজনীতি নিশ্চিত করতে সরকারের উচিত মূলধারার বাইরে থাকা বিএনপিকে সুযোগ করে দেয়া।

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস চ্যানেল আইয়ের সাথে বিশেষ এক সাক্ষাৎকারে সরকারকে এ আহ্বান জানিয়েছেন। তা না হলে আবারো রাজনীতিতে সংঘাত-সংঘর্ষ ফিরে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে টানা সংঘর্ষের রাজনীতির শিকার হয়েছে সাধারণ মানুষ। আগুন, পেট্রোল বোমায় সম্পদ ও জীবনহানি এতোটাই গ্রাস করেছিলো জনজীবন, অর্থনীতি অচল হওয়ার শঙ্কাও তৈরি হয় সে সময়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোসহ জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার রাজনৈতিক সমাধানের অনুরোধ জানিয়েছিলেন। জাতিসংঘের মহাসচিব বিশেষ দূতও পাঠিয়েছিলেন সমাধানের আশায়। শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে, বড় দল বিএনপি ছাড়াই।

৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে এ বছরের জানুয়ারিতে শুরু হওয়া ৩ মাসের অবরোধ-হরতালে আগুন, পেট্রোল বোমায় ব্যাপক জীবন ও সম্পদহানি ঘটে। জনজীবন ও অর্থনীতি স্থবির হয়ে পড়ে।

এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ২৮ এপ্রিল ৩ সিটির নির্বাচন রাজনীতিতে কিছুটা সুবাতাস নিয়ে এসেছে ঠিকই। তবে একটা চাপা উদ্বেগ রয়েই গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরনের জন্যই বিএনপিকে রাজনীতির মূল ধারায় নিয়ে আসার তাগিদ দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মনে করেন, রাজনীতিতে বিএনপির ভূমিকা রাখার সুযোগ বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালীই করবে।

তবে জাতিসংঘ যাই বলুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সিনিয়র মন্ত্রীরা বরাবরই বলে আসছেন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হবার আগে সংসদ নির্বাচনের কোনো সুযোগ নেই। বর্তমান সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৫ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সুস্থ রাজনীতির স্বার্থে বিএনপিকে রাজনীতির মূলধারায় নিয়ে আসার তাগিদ জাতিসংঘের

আপডেট টাইম : ০২:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫