অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আইএস যুক্তরাজ্যের জন্য হুমকি : ক্যামেরন

ডেস্ক : গত শুক্রবারে তিউনিসিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) কে যুক্তরাজ্যের অস্তিত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ হামলার ঘটনায় নিহত ৩৮ জনের মধ্যে ৩০ জনই ছিল যুক্তরাজ্যের পর্যটক।

আইএস এর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ক্যামেরন বলেন, শুধু আইএসকে পরাজিত করলে হবে না, তাদের উগ্রবাদী মতাদর্শকেও নিঃশেষ করে দিতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানী তিউনিস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের সুছা এলাকার সৈকত সংলগ্ন ইম্পেরিয়াল মারহাবা হোটেলে গত একদল লোক এলোপাতাড়ি গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। হামলাকারী ব্যক্তি সিরিয়া এবং ইরাকের কথিত ইসলামিক স্টেট বা আইএস এর সঙ্গে সম্পৃক্ত বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়।

ওই হামলার ঘটনার পরপরই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ‘সর্বোচ্চ খারাপ খবরের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

গতকাল রোববার বিবিসি জানায় নিহত ব্রিটিশ নাগরিকের সংখ্যা হবে কমপক্ষে ৩০ জন। ওই ঘটনায় আহত ৩৬ জনের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক যুক্তরাজ্যের নাগরিক রয়েছে। শুক্রবারের পর থেকে প্রায় সাড়ে তিন হাজার ব্রিটিশ পর্যটককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এই হামলার ঘটনাকে যুক্তরাজ্য এবং এর নাগরিকদের জন্য হুমকি হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।

তিনি বিবিসি রেডিও ফোরস টুডেকে বলেন, ব্রিটিশ মূল্যবোধ, সমাজ ব্যবস্থা এবং জীবনাচারকে চ্যালেঞ্জ করেছে আইএস। তিনি আইএস এর উগ্রবাদী আদর্শের সঙ্গে পশ্চিমা আদর্শের লড়াইকে পুঁজিবাদের সঙ্গে সমাজতন্ত্রের যে লড়াই হয়েছে, তার সঙ্গে তুলনা করেন। ক্যামেরন মনে করেন, আইএসকে দমন করা সম্ভব, তবে সেটা দীর্ঘ সময়ের ব্যাপার।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আইএস যুক্তরাজ্যের জন্য হুমকি : ক্যামেরন

আপডেট টাইম : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫