অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সৌদি আরবে বন্দুকুযদ্ধে আইএসের ওয়ান্টেড জিহাদী নিহত

ডেস্ক : চরমপন্থী জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা ও অন্যতম ‘ওয়ান্টেড’ সন্ত্রাসী সৌদি আরবে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য দিয়েছে। সেই সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, আইএস জিহাদি ইউসুফ আল-ধামদি ওয়ান্টেড সন্ত্রাসী ছিলেন।

ইউসুফকে ধরতে শুক্রবার তায়েফে অভিযান চালায় পুলিশ। যে বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন, সেই বাড়ি ঘিরে ফেলা হয়। তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু ইউসুফ আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। এবং পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশ তার ওপর গুলি ছুড়ে। এতে নিহত হন ইউসুফ আল-গামদি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্যও নিহত হয়েছেন।

খবরে বলা হয়, ৩২ বছর বয়সী জিহাদি ইউসুফ সৌদি আরবের বাইরে কোথাও ভ্রমণ করেননি। এর আগে তিনি সন্ত্রাসী মামলায় ছয় বছরের জেল খেটেছেন।

প্রসঙ্গত, মসজিদে হামলায় জড়িত এই অভিযোগে গত মাসে ১৬ জনের একটি তালিকা প্রকাশ করে সৌদি আরব। মে মাসে মসজিদে হামলাকারী—যার দায় স্বীকার করেছিল আইএস—জিহাদিদের ধরতে মাথা প্রতি ৫০ লাখ রিয়াল (১৩ লাখ মার্কিন ডলার) ঘোষণা করে সৌদি সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সৌদি আরবে বন্দুকুযদ্ধে আইএসের ওয়ান্টেড জিহাদী নিহত

আপডেট টাইম : ০৩:০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫