অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইয়েমেনে বিমান হামলায় নিহত ১২

ডেস্ক : চলমান অস্ত্রবিরতির মধ্যেও বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক জোট।

অস্ত্রবিরতি কার্যকরের মাত্র দুই দিনের মাথায় বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

এক প্রতিবেদনে রবিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সিনহুয়া।

সিনহুয়ার খবরে বলা হয়, রবিবার রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদিজোট। এতে ১২ জন নিহত হয়েছেন।

অন্যদিকে আমরান প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন আরও তিন জন।

রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে আল বায়দা শহরে বিমান হামলায় একই পরিবারের আট জন নিহত হন।

অন্যদিকে তায়েজ শহরে শনিবার বিমান হামলায় নিহত হন আরও দুই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি শুরু হয়। রমজানের শেষদিন (১৭ জুলাই) পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবত থাকার কথা ছিল।

প্রসঙ্গত, হুথির বিদ্রোহের মুখে পড়ে ইয়েমেনের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি সৌদি আরবে স্বেচ্ছা নির্বাসিত হয়েছেন। হাদির সমর্থনে হুথিবিরোধী অভিযান চালাচ্ছে সৌদিজোট। চলতি বছরের ২৬ মার্চ ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও এর মিত্র দেশগুলোর সামরিক জোট।

এরই মধ্যে এই অভিযানে ইয়েমেনে নিহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইয়েমেনে বিমান হামলায় নিহত ১২

আপডেট টাইম : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০১৫