অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ছিটমহলের ৯৭৯ জন ভারতে যেতে চান

রংপুর : বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের ৯৭৯ জন দেশটিতে চলে যেতে চান। এ সব ছিটমহলে ৪১ হাজার ৪৪৯ জনকে জনগণনায় অন্তর্ভুক্ত করা হয়।

মঙ্গলবার বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহলের জনগণনার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত সংবাদ সম্মেলনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

দিলোয়ার বখ্ত বলেন, বাংলাদেশের ভেতরে ১১১টি ছিটমহলের জনগণনায় ৪১ হাজার ৪৪৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭৯ জন ভারতে যেতে চান। তারা ১ আগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ভারতে যেতে পারবেন।

এ সময় তিনি বলেন, ‘ভারতের অভ্যন্তরে ৫১টি ছিটমহল থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেখান থেকে কোনো বাসিন্দাই বাংলাদেশে আসতে আবেদন করেননি।’

রংপুর বিভাগীয় কমিশনার বলেন, ছিটমহলগুলো আর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে না। এগুলো ৩১ জুলাই অটোমেটিক হস্তান্তর হয়ে যাবে। মতমত দেয়ার পরে যারা বাংলাদেশে থাকতে আগ্রহী তারা বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন। আর যারা ভারতে থাকতে আগ্রহী তারা ভারতের নাগরিক হয়ে যাবেন।

এর আগে সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা প্রশাসক মো. সালাউদ্দিন ও নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন সংশ্লিষ্ট জেলার অভ্যন্তরে ছিটমহলের জনগণনার তালিকা রংপুর বিভাগীয় কমিশনারের নিকট জমা দেন।

সোমবার ভারতের চ্যাংরাবান্দায় দুই দেশের যৌথ জরিপ দল জনগণনার ডাটাবেজ তৈরি করে। সেখানে ১১১টি ছিটের ভারতে গমনেচ্ছুদের খসড়া তালিকা তৈরি করে রাতেই সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

দুই দেশের যৌথ সমীক্ষা দল ৬ জুলাই থেকে ১৬ জুলাই ১১ দিন বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহলে বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ সমীক্ষা করে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ছিটমহলের ৯৭৯ জন ভারতে যেতে চান

আপডেট টাইম : ০৪:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫