পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে শাহিন হত্যাকাণ্ডে মামলা দায়ের

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পারিবারিক দ্বন্দ্ব ও প্রেমের সম্পর্কের জের ধরে চাঞ্চল্যকর শাহিন মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত শাহিনের ছোট ভাই তুহিন মোল্লা (১৬) সোমবার রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চাচা, চাচী ও চাচাতো তিন ভাইকে আসামি করা হয়েছে।

ঘটনার তিনদিন অতিবাহিত হলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। বরং মোবাইল ফোনে অভিযুক্ত রবিউল মোল্লা তার অপর চাচা ফিরোজ মোল্লাকে হুমকিধমকি দিচ্ছে। এ নিয়ে নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে ভীতি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী তুহিন মোল্লা বলেন, ‘বড় ভাইকে হারায়ছি, বাবা পঙ্গু হাসপাতালে ভর্তি। তার দুটি পা কেটে ফেলা হয়েছে। ভাইয়ের হত্যাকারী আমার চাচাতো ভাই রবিউল মোল্লা, শরিফুল মোল্লা ও আরিফুল মোল্লাকে দ্রুত গ্রেফতার না করতে পারলে আমাদের আতংকের মধ্যে থাকতে হচ্ছে। তারা বিভিন্ন লোক মারফত ফোনে হুমকি দিচ্ছে। আমরা অনেকটা নিরাপত্তাহীনতায় রয়েছি।

নিহত শাহিনের চাচা ফিরোজ মোল্লা (৪০) মুঠোফোনে বলেন, ‘রবিউল আমাকে ও আমার ছেলে রাশেদকে বলে-তোমরা বেশি বাড়াবাড়ি করছো। ওদের (তুহিনদের) কোন সাহায্য সহযোগিতা করবা না। আমার বাবা, মা ও মামাদের যেন আসামি করা না হয়। যদি করো তাহলে তোমাদেরও একই অবস্থা করা হবে।’

গোপালগঞ্জ সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা বলেন, মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদেরকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। হুমকির বিষয়টি আমরা শুনেছি। এটিকেও আমলে নিয়ে আমরা কাজ করছি। আসামিদের গ্রেফতার করতে পারলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

উল্লেখ্য, ঈদের দিন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও চাচাতো বোনের সঙ্গে প্রেমঘটিত কারণে শাহিন মোল্লা (১৮) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে ও চোখ তুলে হত্যা করে আপন চাচাতো ভাইয়েরা। একই অভিযোগে শাহিনের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শওকত আকবর মোল্লাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দুটি পা কেটে ফেলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গোপালগঞ্জে শাহিন হত্যাকাণ্ডে মামলা দায়ের

আপডেট টাইম : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫