পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশি ছিটমহল থেকে একজনও আসছেন না

ঢাকা: ভারতের মধ্যে বাংলাদেশের যে ৫১টি ছিটমহল রয়েছে সেখান থেকে কেউই বাংলাদেশে আসতে চাননি।

পক্ষান্তরে বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিটমহল থেকে ৯৭৯ জন ভারতের নাগরিক হতে চেয়েছেন।

চলতি মাসের ৬ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত করা দুদেশের যৌথ এক জরীপে এই তথ্য পাওয়া গেছে।

জরিপের ফলাফল আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন বাংলাদেশের রংপুর বিভাগীয় কমিশনার।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বিবিসিকে জানান, বাংলাদেশের মধ্যে ১১১টি ছিটমহল থেকে মোট ৯৭৯জন ভারতের নাগরিক হতে চান বলে তারা চূড়ান্ত তালিকা করেছেন।

তিনি বলেন, এই ৯৭৯ জন পহেলা আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভারতে চলে যেতে পারবেন।

জরীপের সময় বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহলে ৫০টি যৌথ দল বাড়ী বাড়ী গিয়ে এবং ক্যাম্প করে হালনাগাদ সমীক্ষা করেন। এসব ছিটমহলের সাড়ে ৪১ হাজার মানুষকে জনগণনার অন্তর্ভুক্ত করা হয়।

অন্যদিকে ভারতের কোচবিহারের প্রশাসন বলছে ভারতের ভেতরে বাংলাদেশের যে ৫১টি ছিটমহল রয়েছে সেখানকার ১৪হাজার বাসিন্দার কেউই বাংলাদেশে আসতে চান না।

আগামী ২৩শে জুলাই দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্র“পের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে ভারতে যেতে ইচ্ছুক ব্যক্তিরা কোন সীমান্ত পথ দিয়ে ভারতে যাবেন সেটি সহ বিনিময় প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ছিটমহলগুলোর আনুষ্ঠানিক বিনিময় সম্পন্ন হবে ৩১ জুলাই মধ্যরাতে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাংলাদেশি ছিটমহল থেকে একজনও আসছেন না

আপডেট টাইম : ০৪:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫