অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সমঝোতা বিরোধীরাই তড়িঘড়ি ইরাক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন: ওবামা

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার বিরোধিতাকারীরাই ২০০৩ সালে তড়িঘড়ি করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন নি। বিদেশে লড়াইয়ে ফেরত সাবেক সেনাদের ১১৬তম জাতীয় কনভেনশনে এ মন্তব্য করেন তিনি। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটর্সবুর্গ নগরীর ডেভিড লরেন্স কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ওবামা বলেন, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে যে বিতর্ক হচ্ছে তাতে অতীতে আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টা নস্যাতের সঙ্গে জড়িত নীতিমালা ও মনোভাবের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে কূটনৈতিক সমঝোতাকে কোনো কোনো রাজনীতিবিদ ও পণ্ডিত চিন্তা-ভাবনা না করেই নাকচ করে দিচ্ছেন। তিনি আরো বলেন, এরাই অতীতে তড়িঘড়ি করে ইরাকের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমেরিকার এ যুদ্ধ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও দাবি করেছিলেন। কিন্তু সে যুদ্ধ বহু বছর স্থায়ী হয়েছিল।

ইরানের পরমাণু সমঝোতাকে মার্কিন স্বার্থ রক্ষার চৌকস এবং দায়িত্বশীল পন্থা বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ওবামা। আমেরিকাকে বাদ দিয়ে বাকি বিশ্বকে নিজের মতো একলা চলতে বাধ্য না করে বরং বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ওবামা বলেন, নীতি নির্ভর শক্তিশালী কূটনীতি সত্যিকার অর্থে সমস্যা সমাধানে আশাবাদ সৃষ্টি করতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সমঝোতা বিরোধীরাই তড়িঘড়ি ইরাক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন: ওবামা

আপডেট টাইম : ০৬:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০১৫