অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পিতার দেশ কেনিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন ওবামা

ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাস্ট্রে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকায় তার পিতার দেশ কেনিয়া এবং ইথিওপিয়া সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়ে গেছেন।

আজ শুক্রবারই তিনি কেনিয়া পৌঁছানোর পর নাইরোবিতে বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দেবেন। পরে প্রথম কোনো যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তিনি ইথিওপিয়া সফর করবেন; যদিও দেশটির রাজনৈতিক বিরোধের মধ্যে সেখানে তার যাওয়ার বিষয় নিয়ে অনেকেই সমালোচনা করছেন।

বুধবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা আফ্রিকায় যুক্তরাস্ট্রের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি নিয়ে কথা বলেন। তিনি বলেন, নানা সমস্যা থাকা স্বত্ত্বেও সারা বিশ্বে আফ্রিকা একটি দ্রুত বর্ধনশীল বাণিজ্য অঞ্চল। আর সেখানে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির ফলে সুশাসন, শ্রমিক অধিকার ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিশ্চিতকরণের প্রতিও উৎসাহ বাড়বে।

গত মাসে প্রেসিডেন্ট ওবামা আফ্রিকার সঙ্গে যুক্তরাস্ট্রের প্রধান বাণিজ্য কর্তৃপক্ষীয় চুক্তি ১০ বছরের জন্যে সম্প্রসারণের সম্মতিপত্র স্বাক্ষর করেন। গত বছর যুক্তরাস্ট্রের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ছিল ৭৩০০ কোটি ডলার।

আফ্রিকার দক্ষিণাঞ্চলের অন্তত ৪০টি দেশ যুক্তরাস্ট্রের সঙ্গে বাণিজ্য করে লাভবান হচ্ছে। কারণ ওই চুক্তিতে আফ্রিকা থেকে যুক্তরাস্ট্রে সকল রপ্তানী শুল্কমুক্ত। এদের মধ্যে সবচেয়ে লাভবান হচ্ছে প্রধান দুই তেল রপ্তানীকারক আফ্রিকি দেশ এ্যাঙ্গোলা ও নাইজেরিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পিতার দেশ কেনিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন ওবামা

আপডেট টাইম : ০৬:২৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫