পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কায়রোতে সৌদি-মিসর চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক: সামরিক সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক মিত্রতায় সৌদি আরব এবং মিসরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোতে স্বাক্ষরিত হয়। ওই চুক্তিকে ‘কায়রো ঘোষণা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর আলজাজিরার।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং সৌদির প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক বৈঠকের পর ওই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় মিসর।

মিসরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের মধ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি ছাড়াও আরবে সামরিক জোট গঠনে কাজ করবেন দুই নেতা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানী ও পরিবহন খাতেও সহযোগিতা এবং বিনিয়োগ করবে দুই দেশ।

মিসরে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকেই তৎকালীন সেনাপ্রধান সিসি সরকারের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব। মিসরের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সম্প্রতি ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রস্তাবও দিয়েছে দেশটি।

ওদিকে মুরসির ইসলামপন্থী সরকারকে হটানোর পর সৌদির সঙ্গে আঞ্চলিক সম্পর্ক সূদৃঢ় করতে বিভিন্নভাবে তৎপর রয়েছে সিসি সরকারও। তারা ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নিয়েছে। এমনকি স্থল অভিযানের প্রয়োজন হলে তারা তাতেও অংশ নেবে বলে জানিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কায়রোতে সৌদি-মিসর চুক্তি স্বাক্ষরিত

আপডেট টাইম : ০১:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫