অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ব্রুনাইয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের আল আমিন রোববার এক দুর্ঘটনায় মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টার সময় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ করার সময় নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আল আমিন উপজেলার চরবেতাল গ্রামের হাবিজউদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক। তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে শোকের মাতম শুরু হয়। নিহতের স্ত্রী সালমা বারবার মূর্ছা যাচ্ছেন।

আল আমিনের চাচাতো ভাই রাকিব হোসেন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সরকারিভাবে লাশ আনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, বাড়ির একমাত্র উপার্জনক্ষম আল আমিন দু’বছর আগে ব্রুনাইয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে যান। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫