পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইটালির এক গ্রামে অসুস্থ হওয়া নিষিদ্ধ

ডেস্ক : ইটালির দক্ষিণাঞ্চলীয় গ্রাম সেলিয়ায় অসুস্থ হওয়াকে নিষিদ্ধ ঘোষণা করে ডিক্রি জারি করেছেন গ্রামের মেয়র।

গ্রামের কোনও বাসিন্দা সময়মত ডাক্তারের কাছে না গিয়ে অসুস্থ হলে তাকে বাড়তি কর দিতে হবে। আর নিয়মিত স্বাস্থ্যসেবা নিয়ে সুস্থ থাকলে তাকে কর সুবিধা দেওয়া হবে।

এজিআই বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, একসাথে দুটো লক্ষ্য অর্জনে সেলিয়ার মেয়র ডাভিড জিক্কিনেলা অভিনব এই নির্দেশ জারি করেছেন স্থানীয় বাসিন্দাদের সুস্থতা এবং সেইসাথে গ্রামের জনসংখ্যা হ্রাস থামানো।

মেয়র জিক্কিনেলা, যিনি নিজে একজন চিকিৎসক বলেন, “যারা রোগ প্রতিষেধক ব্যবস্থা না নিয়ে নিজের স্বাস্থ্য তথা আমাদের পুরো গ্রামকে বিপদগ্রস্ত করবে, তাদের বাড়তি কর গুনতে হবে।”

গ্রাম পরিষদের ওয়েবসাইটে মেয়রের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, গ্রামের মধ্যে রোগগ্রস্ত হওয়া “নিষিদ্ধ”।

সেলিয়ায় ১৯৫১ সালে জনসংখ্যা ছিল ১৪০০। তা কমতে কমতে এখন দাঁড়িয়েছে পাঁচশতে, যাদের ৬০ শতাংশই পেনশনার।

মেয়র জিক্কিনেলা বলেন, গ্রামের লোকসংখ্যা আরও কমুক, তিনি তা কোনোমতেই চান না। সবধরনের স্বাস্থ্য সুবিধার ব্যবস্থা করেছেন তিনি। তিনি শুধু চাইছেন মানুষ যেন সেগুলোর সুযোগ নেয়।

সুস্থতার জন্য তার এই শক্ত পদক্ষেপ কাজে লাগছে বলে মনে হয়। গত এক মাসে একশর মত লোক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন।

লেখাপড়া এবং কাজের জন্য তরুণ যুবকদের বাড়ি ছাড়ার প্রবণতার জেরে ইটালির গ্রাম এবং ছোট ছোট শহরে জনসংখ্যা কমে যাওয়া নিয়ে স্থানীয় রাজনীতিকরা অনেকদিন ধরেই চিন্তিত।

মানুষজন যাতে শহর না ছাড়ে, সে জন্য সিসিলির গাঙ্গি নামক একটি শহরে পরিত্যক্ত বাড়িগুলোকে বিনা পয়সায় দিয়ে দেওয়া হচ্ছে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইটালির এক গ্রামে অসুস্থ হওয়া নিষিদ্ধ

আপডেট টাইম : ০৩:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫