পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার আইটেম গানে নিপুণ ও ফেরদৌস

ঢাকা: চিত্রনায়িকা নিপুণ ও নায়ক ফেরদৌস উভয়ে ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে কয়েকটি ছবিতেও কাজ করেছেন তাঁরা । ‘এক কাপ চা’ ছবির একটি গানে ফেরদৌসের অনুরোধে অতিথি চরিত্রে পারফর্মও করেন নিপুণ। এবার তাঁরা দুজন যৌথ প্রযোজনার ছবির আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন। ছবির নাম ‘ছেড়ে যাস না’।

আগামী ২৩ আগস্ট ঢাকার বিএফডিসি অথবা কোক স্টুডিওতে সেট বানিয়ে গানটির দৃশ্য ধারণের কাজ করা হবে বলে জানান ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। যৌথ প্রযোজনার এই ছবিটির অন্য পরিচালক কলকাতার তপন চক্রবর্তী।

এবারই প্রথম কোনো ছবির আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন বলে জানান ফেরদৌস। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ভিন্নকিছু একটা হচ্ছে। গানটির চিত্রায়নের ব্যাপারে সেভাবে পরিকল্পনাও করা হয়েছে।’

ছবিটির প্রধান চরিত্রের অভিনেতাও ফেরদৌস। এদিকে নিপুণ কেবলমাত্র ছবিটির আইটেম গানে পারফর্ম করবেন। ‘ছেড়ে যাস না’ ছবির আইটেম গানে অংশ নেয়া প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ফেরদৌস ভাই আমাকে গানটিতে পারফর্ম করতে বলেছেন, আমিও কোনো কিছু না ভেবে তাঁকে হ্যাঁ বলেছি।

নিপুণ আরো বলেন, ‘অনেকেই হয়তো ভাবে, আইটেম গান মানেই খারাপ কিছু। আসলে তা নয়। আইটেম গানের ভাবনায় পরিবর্তন হয়েছে। অনেক বড় বড় অভিনেতারাও আইটেম গানে পারফর্ম করে থাকেন। আশা করছি, ভিন্ন কিছু হবে।’

অন্যান্য কাজের প্রসঙ্গে নিপুণ বললেন, ‘ঈদের আগের দিন লন্ডন থেকে ছুটি কাটাতে আমার মেয়ে ঢাকায় এসেছে। সেপ্টেম্বর পর্যন্ত সে দেশে থাকবে। এখনকার পুরোটা সময় আমার মেয়ের জন্যই বরাদ্দ। সে যাওয়ার পরই আবার নতুনভাবে কাজ শুরু করব।’

মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত ‘স্বর্গ থেকে নরক’ ছবির কাজ কিছুদিন আগে শেষ করেছেন ফেরদৌস ও নিপুণ। বিশিষ্ট দন্ত চিকিৎসক অরূপ রতন পরিচালিত ছবিটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এবার আইটেম গানে নিপুণ ও ফেরদৌস

আপডেট টাইম : ০৪:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫