পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজপালনকারী নিহত

সৌদি আরব : মদীনায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশী হজ পালনকারী (ইন্না লিল্লাহে রাজেউন)।

বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে মসজিদে নববীতে যাওয়ার পথে গাড়ি চাপায় প্রাণ হারান তিনি। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৌদিতে অবস্থিত বাংলাদেশি হজ মিশনের কর্মকর্তা মঈনউদ্দিন জানিয়েছেন, নিহত হজযাত্রীর নাম মোহাম্মদ আম্বর আলীর (৫২)। তিনি দিনাজপুরের চিরির বন্দর এলাকার বাসিন্দা। সরকারিভাবে তিনি হজ করতে এসেছিলেন। তার পাসপোর্ট নং- বি.ই.-০২৪৬১৫৯। হজ আইডি নং- ৯৯৬২৮৮৩। তাকে নিয়ে সৌদি আরবে দুজন বাংলাদেশি হাজীর মত্যুর ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৮ই আগস্ট ঢাকা শাহজাহানপুরের মীর লিয়াকত আলী (৬১) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তিনি ১৭ই আগস্ট তাজ ট্যুরস এন্ড ট্রাভেলস নামক এজেন্সির মাধ্যমে হজ পালনে এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর বি এফ০২৫৮৫২০।

ঘটনার বিবরণে প্রকাশ, পবিত্র ওমরা আদায় করার পরপরই হেরেম শরীফে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সাথে সাথেই কাফেলার অন্য মুসল্লীরা লিয়াকত আলীকে হেরেম শরীফের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজপালনকারী নিহত

আপডেট টাইম : ০২:৫৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫