পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফিনল্যান্ডের বেশিরভাগ মন্ত্রীই ঋণগ্রস্ত

হেলসিংকি :ফিনল্যান্ডে নতুন সরকারের বেশিরভাগ মন্ত্রীই ঋণগ্রস্ত। গৃহঋণের মাধ্যমে বাড়ি বা ফ্লাটের স্বপ্ন পূরণ করেছে বর্তমান মন্ত্রীপরিষদের বেশিরভাগ সদস্য।

সংবিধান অনুযায়ী ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইউহা সিপিলা ও তার মন্ত্রীপরিষদের সকল সদস্যদের শপথ নেওয়ার আগেই নবনিযুক্ত মন্ত্রী ও তাদের পরিবাবের সম্পদের হিসাব দিতে হয়েছে।

আর এই হিসাব থেকে বেরিয়ে আসে নব গঠিত কেবিনেট সদস্যদের স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি, বাড়ি, ফ্ল্যাট, আসবাবপত্র, কোকারিজ, তৈষজপত্র, স্বর্ণালঙ্কার ও মোটরযানের বিস্তারিত তথ্য এবং অস্থাবর সম্পদের মধ্যে ঋণ, বন্ধক, গৃহঋণ, ব্যবসায় বিনিয়োগ, ইনস্যুরেন্স ও শেয়ারের প্রভৃতি তথ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি তালিকা থেকে জানা যায়, নব গঠিত ১৫ সদস্য বিশিষ্ট মন্ত্রীপরিষদের মধ্যে ৯ জনেরই গৃহঋণ আছে। বিভিন্ন কিস্তিতে পরিশোধের পর এদের অবশিষ্ট গৃহঋণের পরিমাণ হল :

অর্থমন্ত্রী (প্রাক্তন প্রধানমন্ত্রী) আলেকজান্ডার স্টুবের ৬৮০ ০০০ ইউরো, পররাষ্ট্র মন্ত্রী তিমো সইনি ১৩০০০০ ইউরো, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সান্নি গ্রাম-লাসোনেন ৫৮৯ ০০০ ইউরো, প্রতিরক্ষা মন্ত্রী ইউচ্ছি নিনিস্তো ১৬৯ ০০০ ইউরো, আইন ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইয়ারি লিন্ডস্ট্রোম ১২৮০০০ ইউরো, সমাজকল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রী হান্না ম্যানতোলা ৩৫০০০ ইউরো, অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অল্লি রেন ৩২৫০০ ইউরো, স্বরাষ্ট্রমন্ত্রী পেত্তেরি অরপো ১১ ৫০০ ইউরো এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী আন্নে ব্যারনার ৮০০০০০ ইউরো।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফিনল্যান্ডের বেশিরভাগ মন্ত্রীই ঋণগ্রস্ত

আপডেট টাইম : ০৩:৪০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫